চ্যানেল আইতে ঈদ উপলক্ষে সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

চ্যানেল আইতে ঈদ উপলক্ষে সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। সিনেমাগুলি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০:১৫ মিনিটে প্রচার হবে। 

ঈদের দিন প্রচারিত হবে ‘নীল চক্র’। চলচ্চিত্রটি রচনা করেছেন নাজিম উদ দৌলা, পরিচালনা করেছেন মিঠু খান। অভিনয় করেছেন আরেফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে সিনেমা ‘প্রিন্স’। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিন প্রমুখ। ঈদের তৃতীয় দিন দেখানো হবে ‘সাবা’। রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, সুমন পাটোয়ারী, অশোক বেপারী প্রমুখ। ঈদের চতুর্থ দিন আলোক হাসান পরিচালিত এবং আদর আজাদ, পূজা চেরী, রোজী সিদ্দিকী প্রমুখ অভিনীত চলচ্চিত্র ‘টগর’। ঈদের পঞ্চম দিন দেখানো হবে ‘জয়া আর শারমিন’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পিপলু আর খান। অভিনয় করেছেন জয়া আহসান, মহসিনা প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন দেখানো হবে ‘বাড়ির নাম শাহানা’। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন লিসা গাজী। অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়। ঈদের সপ্তম দিন দেখানো হবে চলচ্চিত্র ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, কুসুম শিকদার প্রমুখ।

 

 

 

 

 

Leave a Reply

Your identity will not be published.