চ্যানেল আই-এর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিণ ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে। আমেরিকা, ম্যাক্সিকো, কানাডায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের সব ম্যাচগুলোই উপভোগ করা যাচ্ছে আইস্ক্রিনে। খেলাগুলো সম্প্রচারের পাশাপাশি আইস্ক্রিণে থাকছে ব্যতিক্রমী নানা আয়োজন।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চ্যানেল আই নানান পরিকল্পনা নিয়েছে। এরমধ্যে সবচেয়ে আনন্দদায়ক ও ব্যতিক্রমী আয়োজন ‘আই স্ট্রাইকার’। এসএমসির এর ‘মনি বিস্কুট’-এর পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছে বিশ্বকাপ চলাকালিন সময়ে চ্যানেল আই-এর বিভিন্ন অনুষ্ঠানে যেসব অতিথিরা আসছেন তাদের দিয়ে ফুটবল স্ট্রাইকের মাধ্যমে গোল করাচ্ছেন পাশাপাশি অতিথিরা বিশ্বকাপ ফুটবল নিয়ে তাদের আবেগ অনুভূতি এবং নিজের সাপোর্টেডদল নিয়ে কথা বলছেন। এর জন্য চ্যানেল আই-এর মূল প্রবেশকক্ষে একটি মিনি মাঠ তৈরি করা হয়েছে। যা বিশ্বকাপের বিভিন্ন মাঠের আদলে মিনি সংস্করণের একটি। সুজ্জিত এই মাঠে রয়েছে একটি মিনি গোলপোস্ট।
বিশ্বকাপের এই উম্মাদনাকে স্মরণীয় করে রাখতে এই মিনি ময়দানের এক ব্যতিক্রমী উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। এতে বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু, তারকা ফুটবলার আবদুল গাফফার, মমিনুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য উপস্থিত থেকে এর বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ উদ্বোধন করেন।
এছাড়াও বিশ্বকাপ উম্মাদনাকে ঘিরে চ্যানেল আইতে নির্মিত হয়েছে একটি বিশেষ সংগীত। প্রতিদিনিই থাকছে সাবেক তারকা ফুটবলারদের অংশগহণে ঢাকা ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ‘কিক অফ’ নামের একটি অনুষ্ঠান। যা প্রচার হচ্ছে প্রতিদিন দুপুর ১.৩০ মিনিটে। আরও থাকছে বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন ম্যাচের রিভিউ, ফুটবলারদের অংশগ্রহণে বিশেষ টকশো এবং গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে বিশেষ প্রতিবেদন।
চ্যানেল আই-এর হয়ে এবারের বিশ্বকাপ ফুটবল কাভার করছেন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। প্রতিটি ভেনুতে ম্যাচের আগে ও পরে তিনি খেলার খুঁটিনাটি বিশ্লেষণ করছেন।
আইস্ক্রিনে বিশ্বকাপ ফুটবল এবং চ্যানেল আইতে মহা আয়োজন
অন্যদিন ১৩ জুন ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
বলিউডে বন্ধুত্ব
মোমিন রহমান০৩ অগাস্ট ২০২১কোনো কোনো নায়ক-নায়িকার মধ্যে শুরুতে বন্ধুত্ব থাকলেও পরে তা প্রেমে পরিণত হয়েছে- এমন উদাহরণ তো বলিউডে অনেকই রয়েছে। যেমন: রাজকাপুর-নার্গিস, দিলীপ-মধুবালা, হেমা-ধর্মেন্দ্র, অমিতাভ-জয়া, সালমান-ঐশ্বরিয়া প্রমুখ।
সত্যজিৎ রায়ঃ অনন্যসাধারণ চলচ্চিত্রকার
মোমিন রহমান০২ মে ২০২১বিশ্ববাসীর কাছে তিনি সুপরিচিত একজন সৃজনশীল চলচ্চিত্রকার হিসেবে। তাই চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ওপর এখানে আলো ফেলা হলো।সত্যজিতের শতবর্ষে অন্যদিন-এর শ্রদ্ধাঞ্জলি।
‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর : চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী
অন্যদিন০৩ অগাস্ট ২০২৬‘মুখ ও মুখোশ’। ১৯৫৬ সালের ৩ আগস্ট দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক কাহিনিচিত্রটি মুক্তির মধ্য দিয়েই শুরু হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের আনুষ্ঠানিক যাত্রা।
'কোক স্টুডিও বাংলা'র দ্বিতীয় কনসার্ট ১০ নভেম্বর
অন্যদিন০২ নভেম্বর ২০২৩শতাধিক শিল্পী নিয়ে দ্বিতীয়বারের মতো কনসার্ট করছে 'কোক স্টুডিও বাংলা'। ১০ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সুরে সুরে মেতে উঠবেন গানপাগল শ্রোতারা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এই আয়োজন নিয়ে শুরু হয়েছে উন্মাদনা।
Leave a Reply
Your identity will not be published.