নতুন রূপে মঞ্চে আসছে ‘ফেরিওয়ালা’

নতুন রূপে মঞ্চে আসছে ‘ফেরিওয়ালা’

র্দীঘ অর্ধযুগ পর নতুন আঙ্গিক ও নান্দনিক উপস্থাপনায় আবারও মঞ্চে আসছে অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’। শোষিত মানুষের বেদনা, শ্রেণিসংগ্রাম, অন্তরে প্রেম, দ্রোহ এবং জাতির ঐতিহ্য রক্ষার মর্মস্পর্শী কাহিনি অবলম্বনে নির্মিত এই নাটকটি র্দশকদের সামনে নতুন ব্যঞ্জনায় উপস্থাপিত হবে।

আগামী ২২ মে, শুক্রবার, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডি থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘ফেরিওয়ালা’ নাটকের ৪৭তম প্রর্দশনী। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান দুলাল এবং নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন।

সমকালীন সমাজবাস্তবতা, প্রান্তিক মানুষরে জীবনসংগ্রাম এবং বাঙালির ঐতিহ্যবাহী জীবনচেতনার গভীর শিল্পরূপ এই নাটকের মূল শক্তি। দীর্ঘদিন পর নাটকটির নতুন উপস্থাপনা দর্শক মহলে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা তৈরি করেছে।

‘ফেরিওয়ালা’ নাটকে দেখা যাবে-গ্রামে আগত সাদা সাহেব হেঁকে হেঁকে দুঃখ কিনতে চায়। গ্রামের সহজ-সরল মানুষ সেই মোহে পড়ে জমানো দুঃখ-কষ্ট নিয়ে ছুটতে থাকে সাহেবদের কাছে। এমনই এক গল্প নিয়ে অন্তরে প্রেম, দ্রোহ আর জাতির ঐতিহ্য রক্ষার নাটক ‘ফেরিওয়ালা’। শোষিত, শ্রেণিসংগ্রামী মানুষের আজীবন দুঃখ-দুর্দশার নির্মম চিত্র তুলে ধরা হয়েছে ‘ফেরিওয়ালা’-তে।

কুশীলব :

কাজী দেলোয়ার হেমন্ত  ( লকাই ), মাহমুদ হাসান জনি / শহিদুল শ্যানন (মেম্বার), সাদেক সাব্বির / শেখ সামি  ( নীলকণ্ঠী ) এবং তানভীর হাসান, আবু সাঈদ,  অংকন, মিতু, লাবণ্য, ঐশী, অ্যালেন আশকি, বিজয় সরকার, শেখ সামি।

রচনা : আসাদুজ্জামান (দুলাল)

নির্দেশনা : শহিদুল শ্যানন

মঞ্চসজ্জা : রবীন্দ্রনাথ প্রামাণ্য

গানের কথা  : গোলাম ওয়াদুদ তাপন

পোশাক, কোরিওগ্রাফি, প্রচ্ছদ ও সুর : কাজী দেলোয়ার হেমন্ত

আবহসংগীত : আলমগীর, আবু হাসান , লিপি, এস.আই হামিদ, পলাশ পোদ্দার, অলি,  সুজন।

আলো : শহিদুল শ্যানন

মঞ্চ ব্যবস্থাপনা : লুৎফুর আমিন,  অনিকুল ইসলাম রমেন, আরেফিন, শোভন ইসলাম, নয়ন, সাদিয়া।

প্রযোজনা ব্যবস্থাপনা : সাইফুল ইসলাম সজিব।

Leave a Reply

Your identity will not be published.