‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন ৭ লেখক। এ উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, চ্যানেল আই ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক ‘মানবজমিনে’র প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ‘আনন্দ আলো’ সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী ও ‘অন্যদিন’ সম্পাদক মাজহারুল ইসলাম। এর আগে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’-এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই এই পাঁচটি শাখায় মোট ৮জন লেখককে পুরস্কৃত করার জন্য মনোনীত করা হয়।
২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থের জন্য এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন : কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে (যৌথভাবে) আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী। কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজীজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু। পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা, ক্রেস্ট ও উত্তলীয় তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন ‘আনন্দ আলো’ সম্পাদক রেজানুর রহমান এবং সহ-সম্পাদক রাজু আলীম। উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়।
ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৭ গুণী লেখক
অন্যদিন ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি: দীপ্র মনীষা আনিসুজ্জামান
অন্যদিন১৪ মে ২০২৪আনিসুজ্জামান, সকলের প্রিয় ‘স্যার’, ‘বাংলাদেশের শিক্ষক’ সশরীরে আমাদের মাঝে নেই চার বছর হলো। ২০২০ সালের ১৪ মে চলে গেছেন তিনি না-ফেরার দেশে। আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী।
বইঘর-এ আনিসুল হক ও তাঁর নতুন ইবুক
অন্যদিন২২ ফেব্রুয়ারি ২০২৩বিশ্বের যে কোনো স্থান হতে 'বইঘর' অ্যাপে অথবা রবি সিম ব্যবহার করে 'রবি বইঘর'-এ আনিসুল হক রচিত 'লেখক–সঙ্গ: স্মৃতি আনন্দ', 'পারিজাতের জন্য ভালোবাসা' ও 'যখনই জাগিবে তুমি' এই তিনটি বই পড়া যাচ্ছে।
অন্যপ্রকাশ ‘লাখ পেরিয়ে উদযাপন’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান : পঞ্চাশ বিজয়ী পেল লক্ষাধিক টাকার বই
অন্যদিন২৪ সেপ্টেম্বর ২০২৫দেশের অন্যতম প্রধান প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’। এই প্রতিষ্ঠানের একটি সামাজিক উদ্যোগ হলো, অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপ। এটি লেখক-পাঠকদের একটি প্ল্যাটফর্ম।
পল্লীকবির অম্বিকাপুরে…
মোমিন রহমান২৮ নভেম্বর ২০২৪অন্যদিন-এর ‘শেকড়ের সন্ধানে’ বিভাগে তুলে ধরা হচ্ছে সাহিত্যস্রষ্টাদের ব্যক্তিগত ও সাহিত্যিক জীবনের তথ্যসহ তাঁদের জন্মভিটার পরিচিতি। আজ থাকছেন পল্লীকবি জসীমউদ্দীন।
Leave a Reply
Your identity will not be published.