কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘উৎসব’-খ্যাত তানিম নূর। চলচ্চিত্রটির নাম ‘বনলতা এক্সপ্রেস’, ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে। ‘বনলতা এক্সপ্রেসের’ কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে শরীফুল রাজ, সাবিলা নূর, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো অভিনয়শিল্পী চূড়ান্ত হয় নি। নতুন সিনেমার কথা জানাতে ফেইসবুকে প্রায় এক মিনিটের ‘অ্যানাউন্সমেন্ট টিজার’ প্রকাশ করেছেন পরিচালক তানিম নূর। টিজারে দেখা গেছে, একটি ট্রেন ছুটে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীনের ‘চাইতেই পারো’ গানটি বাজছে। আর ভিডিওতে লেখা রয়েছে- “আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, এবার সাথে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, ট্রেন মিস করবেন না কিন্তু।” ছবিটির চিত্রনাট্য লিখছেন সামিউল ভূঁইয়া ও আয়মান আসিব স্বাধীন। ‘কিছুক্ষণ’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের অনুমতি প্রসঙ্গে প্রশ্নে তানিম নূর বলেন, “অনুমতি পেতে খুব জটিলতা হয়নি, সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি, বলা যায় আমার অভিজ্ঞতা খুবই ভালো। কোনো সমস্যা হয়নি। আশা করছি ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকেও আমরা আমাদের দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারব।” বলা যায়, ‘উৎসব’ সিনেমার মতই তারকাবহুল সিনেমা হবে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমার চিত্রায়ণ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে। দেশ ও দেশের বাইরে হবে দৃশ্যধারণের কাজ। এখন পরিচালক ব্যস্ত আছেন চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে। বুড়িগঙ্গা টকিজের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আরও রয়েছে ডোপ প্রোডাকশন্স ও হইচই স্টুডিও।
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন তানিম নূর
অন্যদিন ১৫ ডিসেম্বর ২০২৫ ০ টি মন্তব্য
Related Articles
আজ শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’
অন্যদিন২৫ জুন ২০২৪দু’ মাসের অনির্দিষ্ট অনির্ধারিত ভ্রমণ শেষে তিনি বাড়ি ফিরলেন। এই ভ্রমণ থেকে তিনি কী নিয়ে বাড়ি ফিরলেন, এই ভ্রমণ রবীন্দ্রনাথের মনে কী রকম ছাপ ফেলেছিল এইসব প্রশ্নের প্রসঙ্গ ধরে রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টায় ম্যাড টোরের ২য় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
নাটকে পরিবারের গল্প, আসছে ‘মা বাবা ভাই বোন’
অন্যদিন২২ ডিসেম্বর ২০২১কিছু দিন আগেও দেশের টিভি নাটক ঘুরপাক খেয়েছে ‘আমি-তুমি-সে’-র মধ্যে। অর্থাৎ প্রায় সব নাটকই প্রেম সংক্রান্ত বা দম্পতির টানাপোড়েন, সেখানে প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীরই প্রাধান্য। কখনো কখনো তৃতীয় পক্ষের দেখা মিলেছে।
অপূর্ব, অ...পূ...র্ব...
অন্যদিন১৮ ডিসেম্বর ২০২৪বড়দিন উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘চালচিত্র’। এতে মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। ভক্তরা বলছেন, “চালচিত্র’ ছবিতে অপূর্বকে অ...পূ...র্ব...লাগছে...।”
প্রেক্ষাগৃহে আসছে ‘অন্যদিন’ : দেশ ও সময়ের গল্পগাথা
অন্যদিন২৫ জুন ২০২৫বাংলাদেশের এমনই নানা তথ্য এবং আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থা একটি জাহাজের যাত্রীসহ বিভিন্ন মানুষের কার্যকলাপ ও কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে ‘অন্যদিন’ চলচ্চিত্রে।
Leave a Reply
Your identity will not be published.