সম্প্রতি বাংলাদেশে অনলাইন বই বিপণনের প্রতিষ্ঠান রকমারি ডটকমের ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তরুণ লেখক সাদাত হোসাইন এবং প্রথিতযশা গীতিকার, কর্পোরেট ব্যক্তিত্ব এবং লেখক আসিফ ইকবাল। সাদাত হোসাইন ফিকশন বিভাগে এই পুরস্কার পেয়েছেন তাঁর দুটি উপন্যাস ‘শঙ্খচূড় (২য় খণ্ড)’ এবং ‘তুমি সন্ধ্যা অলকানন্দা’-র জন্য। এছাড়া তিনি নন-ফিকশন বিভাগে ভ্রমণকাহিনি ‘যেতে যেতে তোমাকে কুড়াই’-এর জন্যও পেয়েছেন এই পুরস্কার। অন্যদিকে আসিফ ইকবাল নন-ফিকশন বিভাগে ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন আত্মউন্নয়নমূলক গ্রন্থ ‘যদি লক্ষ্য থাকে অটুট’ গ্রন্থের জন্য। উল্লেখ্য, ‘শঙ্খচূড় (২য় খণ্ড)’, ‘যেতে যেতে তোমাকে কুড়াই’ এবং ‘যদি লক্ষ্য থাকে অটুট’ গ্রন্থের জন্য প্রকাশক হিসেবে তিনটি পুরস্কার পেয়েছে ‘অন্যপ্রকাশ’।
গত ২২ নভেম্বর, শনিবার, বিকেলে রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এই পুরস্কারের বিশেষত্ব হলো, লেখক ছাড়াও বইয়ের প্রকাশকদেরও পুরস্কৃত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, লেখক সাদাত হোসাইন, রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসানসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বইশিল্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ্য, রকমারি ডটকম প্রতিবছর নিজেদের ওয়েবসাইটে সর্বোচ্চ বিক্রীত বইয়ের লেখক ও প্রকাশকদের এই পুরস্কার প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় এবছর ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত রকমারিতে সর্বোচ্চ বিক্রীত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার-একাডেমিক, এই চার বিভাগে ৫৬টি পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।
রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন লেখক সাদাত হোসাইন ও আসিফ ইকবাল এবং ‘অন্যপ্রকাশ’
অন্যদিন ২৬ নভেম্বর ২০২৫ ০ টি মন্তব্য
Related Articles
কাপুর পরিবারের নতুন নায়িকা
অন্যদিন০৩ মার্চ ২০২২বলিউডে চলছে কাপুরদের রাজত্ব। চলচ্চিত্রে নাম লেখালেন আরও এক নতুন মুখ। তার নাম শানায়া কাপুর। সঞ্জয় কাপুরের এই কন্যার অভিষেক হচ্ছে ধর্মা প্রডাকশনের মাধ্যমে, করণ জোহরের হাত ধরে। ছবির নাম ‘বেধড়ক’।
প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান
অন্যদিন০২ অগাস্ট ২০২৫৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।
নেপালের উৎসবে বাংলাদেশের দুই ছবি
অন্যদিন১০ ডিসেম্বর ২০২৩১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজন করেছে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন মেহজাবীন ও আদনান
অন্যদিন২৪ ফেব্রুয়ারি ২০২৫কয়েক ঘণ্টা আগে সামাজিক যোযোযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন।
Leave a Reply
Your identity will not be published.