ঢাকার সিনেমার স্বপ্ন নায়িকা ববিতা সম্প্রতি প্রথমবারের মতো কোনো টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন। চ্যানেল আইতে এসেছিলেন রাজকীয় সংবর্ধনায়। একই সময়ে তিনি মখোমুখি হন শীর্ষস্থানীয় চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের। দ্বিতীয়বারের মতো ববিতা অংশ নেন এক অবিস্মরণীয় সাক্ষাৎকার অনুষ্ঠানে, যেখানে তিনি এই প্রথম অকপটে মন খুলে কথা বলেছেন জীবনের নানান বিষয়ে। হঠাৎ বিয়ে, বাসর রাত, প্রয়াত স্বামীর সাথে ভুল বুঝাবুঝি, এখন পর্যন্ত আর বিয়ে না করা, একমাত্র সন্তান অনিকের প্রতি তীব্র স্নেহে মোহাবিষ্ট থাকার কারণ, নায়ক জাফর ইকবালের সাথে গভীর প্রেমের স্বীকারোক্তি-এমন বিষয়ের বাইরেও নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। ‘বরেণ্য ববিতা’ শিরোনামের এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ ৪ জুন রাত ৯.৩৫ মিনিটে, চ্যানেল আইতে।
আজ চ্যানেল আইতে ‘বরেণ্য ববিতা’
অন্যদিন ০৪ জুন ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
শাহরুখের সঙ্গে থাকতে চাননি গৌরী
অন্যদিন১৩ মার্চ ২০২২শাহরুখ খানের সিনেমায় ক্যারিয়ার তখনও শুরু হয়নি। কিং খান তখন বেকার। গৌরীর বয়স ২১, শাহরুখের ২৫। এ ছাড়া দু’জনের ধর্ম আলাদা। এ অবস্থায় প্রেমের সূত্র ধরে ১৯৯১ সালের ২৫ অক্টোবর দিল্লিতে বিয়ে করেন তারা।
মুম্বাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ১১ ছবি
অন্যদিন৩১ মে ২০২২বাংলাদেশের আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য বেছে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পিপলু আর খানের ‘হাসিনা: আ ডটারস টেল’, শবনম ফেরদৌসির ‘বর্ন টুগেদার’, দিলারা বেগম জলির ‘জোথরলীনা’, হুমাইরা বিলকিসের ‘স্মৃতির বাগান’, রতন পালের ‘দোজাহান’...
তুমি রবে নীরবে
মতিন রহমান২৩ অগাস্ট ২০২৫মোট দশটি সিনেমা নির্মাণে রাজ্জাক ভাইকে কাছে পাওয়ার সুযোগ হয়েছে। এক জনকে কাছে থেকে দেখা এবং উজ্জ¦ল কিছু স্মৃতির আলোতে ‘তুমি রবে নীরবে’ এই কথামালা ।
যারা পেলেন সেরার খেতাব
অন্যদিন১৯ অক্টোবর ২০২৩'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'-এর ১৮তম আসর অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে। ১৮ অক্টােবর সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে।
Leave a Reply
Your identity will not be published.