সম্প্রতি প্রকাশিত হয়েছে এ সময়ের প্রতিশ্রুতিশীল কবি মাসুম কবিরের নতুন কাব্যগ্রন্থ ‘ক্যানভাসে কল্পনা’। গতকাল, ১৭ ফেব্রুয়ারি, বিকেল চারটায় রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, পাক্ষিক ‘অন্যদিন’-এর নির্বাহী সম্পাদক আবদুল্লাহ্ নাসের, কবি সালমান হাবীব, পাবনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান আব্দুল মালেকসহ শিল্প ও সাহিত্য অঙ্গনের বহু মানুষ।
উল্লেখ্য, ‘ক্যানভাসে কল্পনা’ কাব্যগ্রন্থে কবি তাঁর প্রিয়া বা মানসীকে কল্পনার ক্যানভাসে আঁকতে চেয়েছেন, শব্দে প্রতিবিম্বিত করেছেন তাঁর কল্পনা।
বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ক্যানভাসে কল্পনা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব
অন্যদিন ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০ টি মন্তব্য
Related Articles
আহসান হাবীব: মৃত্তিকা সংলগ্ন আধুনিক কবি
মোমিন রহমান০২ জানুয়ারি ২০২৫মৃত্তিকা সংলগ্ন আধুনিক কবি আহসান হাবীব। তাঁর কবিতায় শ্রেণি বৈষম্যের অভিশাপ, মধ্যবিত্ত জীবনের কৃত্রিমতা, উদভ্রান্ত উদ্বাস্তু যৌবনের যন্ত্রণা পরিস্ফুট।
পুথিপাঠ : গ্রামবাংলার হারিয়ে যাওয়া এক লোক সংস্কৃতি
মো. মুনিরুজ্জামান২৪ অগাস্ট ২০২৫একসময় চিত্ত বিনোদন ও শিক্ষার অন্যতম মাধ্যম ছিল পুথিপাঠ। গ্রামের মানুষ সাধারণত সন্ধ্যায় কোন এক বাড়ির উঠানে জড়ো হয়ে এই পাঠ শুনত।
কামিনীর ছায়া।। সাঈদ আজাদ
সাঈদ আজাদ১৯ জুলাই ২০২৩শালা, আমার না, তোর দিকে তাকিয়েছে মেয়েটা। নায়কের মতো চেহারা তোর। আমি তো কালো ভূত। ভুল করেও মেয়েরা আমার দিকে তাকায় না। মেয়েটার চোখ দুটো কী বড়, তাই না? এমন বড় চোখ আমি এই প্রথম দেখলাম। আর চাহনিটাও খুব তীক্ষ্ণ!
কবি হেলাল হাফিজের সাহচর্যে…
চিত্তরঞ্জন বিশ্বাস চিরঞ্জীব১৫ ডিসেম্বর ২০২৪১৩ ডিসেম্বর, রাতে নিঃশব্দে একা একা ফিরে গেলেন। এক যুগান্তর কবি, যাঁর ব্যবহৃত শব্দের ধ্বনিতে বাতাস কেঁপে ওঠে। প্রবহমান জীবন তরঙ্গের বুদ্বুদ ফেলে চলে গেলেন কবি।
Leave a Reply
Your identity will not be published.